WBPSC মাধ্যমে রাজ্য জুড়ে শূন্যপদে গ্রুপ সি কর্মী নিয়োগ | WBPSC Govt Job Recruitment 2023
দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে WBPSC মাধ্যমে গ্রুপ সি পদে বিরাট বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ যতগুলি দপ্তর রয়েছে তার মধ্যে সবচেয়ে বড়ো দপ্তর পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন(WBPSC)।
শূন্যপদ গুলির নাম:-
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন(PSC) এর তরফ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা রাজ্য সরকারি অফিস গুলিতে যে সব শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সেগুলি হল-
• Psychiatrist
• Psychologist
শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বেতনের পরিমাণ:-
পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদন করতে হলে যে পদের ক্ষেত্রে যে ধরনের শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা থাকতে হবে তা হল-
Psychiatrist-
এই পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই উক্ত বিষয়ে গ্ৰ্যাজুয়েশান ডিগ্ৰি বা ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ১৮-৩৬ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা সরকারি নিয়ম মাফিক বয়সের কিছুটা ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৫৬,১০০-১,৪৪,৩০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
Psychologist-
এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই উক্ত বিষয়ে গ্ৰ্যাজুয়েশান ডিগ্ৰি Complete করে থাকতে হবে। সেই সঙ্গে criminology/Penology/Correctional Physiology তে স্পেশালাইজেশান করে থাকতে হবে। এছাড়াও অন্তত পক্ষে ৩ বছর ফিজিওলজিক্যাল কাউন্সিলিংয়ের বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রেও আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২২ অনুযায়ী ২১-৩৬ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা সরকারি নিয়ম মাফিক বয়সের কিছুটা ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৫৬,১০০-১,৪৪,৩০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:-
PSC এর তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং তা যে যে ভাবে করতে হবে সেগুলি হল-
১) সবার আগে আপনাকে এই প্রতিবেদনের শেষে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লেখাটিতে সরাসরি ক্লিক করে অথবা google search box এ PSC এর অফিসিয়াল ওয়েবসাইট http://wbpsc.gov.in টাইপ করে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২) এরপর সেখানে প্রবেশ করে নিজের সম্পর্কে কিছু তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তবে এক্ষেত্রে যদি কারোর আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তাকে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না।
৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে একটি User Id ও P
assword দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।
৪) Login করার পর অ্যাপ্লিকেশান ফরম্যাট এর আকারে এই দপ্তরে নিয়োগের আবেদন পত্রের window টি Open হবে।
৫) এরপর সেখানে আপনার নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, বয়স ইত্যাদি টাইপ করে ও যে পদের জন্য আবেদন করছেন সেটিকে Select করে ও সংশ্লিষ্ট পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা Select করে Ok করুন।
৬) এরপর সংশ্লিষ্ট পদ গুলির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর, আপনার নিজের এক কপি পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচারের ছবি তুলে স্ক্যান করে দিন।
৭) এরপর উভয় পদের ক্ষেত্রেই আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা ২১০ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে। এক্ষেত্রে সংরক্ষিত শ্রেনীর প্রার্থী এবং শারীরিক ভাবে প্রতিবন্ধী প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না।
৮) আবেদন পত্র সাবমিট করার পর একটি সাদা A4 সাইজ পেপারে এর একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।
I HOPE THAT IS USEFUL OF YOUR
THANK YOU SO MUCH FOR VISIT

